News71.com
 Bangladesh
 03 Sep 17, 06:38 AM
 158           
 0
 03 Sep 17, 06:38 AM

রাজধানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে, বাকীটা চলমান ।। মেয়র সাঈদ খোকন

রাজধানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে, বাকীটা চলমান ।। মেয়র সাঈদ খোকন

 

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে। এ কাজ চলমান। আজ রবিবার বেলা ২টার সময় উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন কার্যালয়ে ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মেয়র বলেন,কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। ঘোষিত সময়ের মধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।

মেয়র সাঈদ খোকন বলেন,আমরা উভয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। ঘোষিত সময়ের মধ্য গতকাল দুপুর ২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে পেরেছি। এটা চলমান রয়েছে,দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া আজ যেসব পশু জবাই দেয়া হচ্ছে তা তাৎক্ষণিক অপসারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন