News71.com
 Bangladesh
 03 Sep 17, 03:28 AM
 153           
 0
 03 Sep 17, 03:28 AM

বিরল রোগে আক্রান্ত মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার আগামী মঙ্গলবার।।

বিরল রোগে আক্রান্ত মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার আগামী মঙ্গলবার।।

 

নিউজ ডেস্কঃ বিরল রোগে আক্রান্ত মুক্তামণির তৃতীয় দফা অস্ত্রোপচার হবে আগামী মঙ্গলবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মুক্তামণি। এর আগে গত মঙ্গলবার অপারেশন শুরু করেও তা শেষ করতে পারেননি চিকিৎসকরা। অতিরিক্ত জ্বর বাড়ার কারণে মাঝপথেই বন্ধ করতে হয় অস্ত্রোপচার। ঈদ কেমন কাটল এ প্রশ্নে মুক্তামণির বাবা বলছেন,ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ হবে মুক্তামণির সুস্থতা। চিকিৎসার কারণে এবারই প্রথম হাসপাতালের বিছানায় শুয়ে ঈদ কাটাতে হচ্ছে মুক্তামণিকে। বাবা-মা,জমজ বোন,ছোট ভাই ও চাচার সঙ্গেই হাসপাতালে ঈদ উদযাপন করছেন মুক্তামণি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন,গত মঙ্গলবার সকালে রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির ডান হাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়েছিল। ২০ শতাংশ অপারেশন শেষ হতেই মুক্তামণির শরীরে অতিরিক্ত জ্বর ওঠায় অপারেশন বন্ধ করা হয়। অংশিক অপারেশন করা হয়। ঈদের পর আবারও অপারেশনের সিদ্ধান্ত হয়। আগামী ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সব ঠিক থাকলে তৃতীয় দফায় অপারেশন করা হবে। এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন,আগামী সোমবার আমরা মুক্তামণির শরীর অপারেশনের জন্য ফিট রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করব। সব ঠিক থাকলে পরদিন মঙ্গলবার অপারেশন করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন