News71.com
 Bangladesh
 02 Sep 17, 11:49 AM
 147           
 0
 02 Sep 17, 11:49 AM

সকলকে ইতিবাচক রাজনীতিতে ফিরতে আহবান জানালেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের

সকলকে ইতিবাচক রাজনীতিতে ফিরতে আহবান জানালেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের


নিউজ ডেস্কঃ দেশ ও জনগণের স্বার্থে সবাইকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকার হাট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, তাই যারা নেতিবাচক রাজনীতি করে, সবাইকে ইতিবাচক রাজনীতিতে আসতে হবে। জনস্বার্থে, মানুষের কল্যাণে এটাই হোক আজকের দিনের প্রার্থনা।’ তিনি বলেন, ‘দেশের শান্তি ও দেশের মানুষের সুখই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের মানুষ নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। সে পথ থেকে আমাদের সরে আসতে হবে।’ ঈদের নামাজ শেষে মন্ত্রী ঈদগাহে এলাকার জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন