News71.com
 Bangladesh
 02 Sep 17, 08:33 AM
 165           
 0
 02 Sep 17, 08:33 AM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে বিজিবি-বিএসএফ'র শুভেচ্ছা বিনিময়।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে বিজিবি-বিএসএফ'র শুভেচ্ছা বিনিময়।।

 

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে মিষ্টি দিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানানো হয়। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহা. আনিছুল হক বলেন,আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে বিএসএফ-কে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় বিএসএফের পক্ষে ১৯৯ ব্যাটালিয়নের সহকারী কমিশনার এস কে দাস উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন