News71.com
 Bangladesh
 02 Sep 17, 12:57 PM
 156           
 0
 02 Sep 17, 12:57 PM

ঈদের দিনে লক্ষ্মীপুরে বাসচাপায় নিহত ২

ঈদের দিনে লক্ষ্মীপুরে বাসচাপায় নিহত ২

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন