News71.com
 Bangladesh
 02 Sep 17, 12:56 PM
 160           
 0
 02 Sep 17, 12:56 PM

সর্বস্তরের মানুষের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সর্বস্তরের মানুষের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়


নিউজ ডেস্কঃগণভবনে ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, মন্ত্রিসভার সদস্য, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টায় দলের কার্যনিবাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

এরপর শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন