
নিউজ ডেস্কঃ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা,শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরনের মধ্য দিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের জন্মদিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার দুপরে শহরের বেউথা এলাকায় স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গনে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন,জেলা পরিষদ সদস্য আবুল বাশার,পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর শেখ,সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস,যুবলীগ নেতা মশিউর রহমান,মো. ইমন চৌধুরী রনি প্রমুখ।অনুষ্ঠানে স্থানীয় পাঁচ শতাধিক ছিন্নমুল শিশু উপস্থিত ছিল।