News71.com
 Bangladesh
 02 Sep 17, 11:00 AM
 166           
 0
 02 Sep 17, 11:00 AM

ঈদকে ঘিরে চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হয়েছে।।

ঈদকে ঘিরে চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হয়েছে।।

 

নিউজ ডেস্কঃ জনসাধারণের চলাচলের জন্য গতকাল শুক্রবার সকালে খুলে দেওয়া হল চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার। ফ্লাইওভারের দুই নম্বর গেইট অংশে একটি র্যা ম্প ও একটি লুপ এখনও নির্মাণাধীন। এছাড়া জিইসি মোড় অংশে চারটি র্যাাম্প নির্মাণের কাজ শুরু হয়নি। গতকাল শুক্রবার সকাল ১১টায় ফ্লাইওভারটির মূল অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অবশ্য যানবাহনের জন্য উন্মুক্ত হলেও গতকাল শুক্রবার বন্ধের দিন এবং ঈদের আগের দিন হওয়ায় ফ্লাইওভারে যানবাহনের সংখ্যা ছিল কম।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন,মূল অংশের সব নির্মাণকাজ শেষে আজ এটি খুলে দেওয়া হয়েছে। এখন থেকে ফ্লাইওভারটিতে সব ধরনের যান চলাচল করতে পারবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মানাধীন র্যা ম্প ও লুপের কাজ শেষে হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। অবশ্য এর আগেই এ বছরের ১৬ জুনে ঈদের আগে ফ্লাইওভারটির একটি লেইন পরীক্ষামূলকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সে সময় অন্য লেইনটিতে কার্পেটিংয়ের কাজ বাকি ছিল। খুলে দেওয়া এক লেইনে রাতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছিল।

এরপর গত ২৫ জুলাই থেকে ওই লেইনটিও বন্ধ করে দেওয়া হয়। কার্পেটিংসহ বাকি কাজ শেষে গতকাল শুক্রবার ফ্লাইওভারটির দুটি লেনই খুলে দেওয়া হল। জিইসি মোড়ে চারটি র্যাাম্প নির্মাণের বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান ছালাম বলেন,সেগুলোর নির্মাণ কাজ এপ্রিলের মধ্যে শেষ হবে। লাইটিং করা হয়েছে। সৌন্দর্য বর্ধন করা হবে। ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ। তার আগেই এপ্রিলের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হবে। সরেজমিনে দেখা যায়,লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত এই ফ্লাইওভার অতিক্রম করতে আট থেকে দশ মিনিট সময় লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন