News71.com
 Bangladesh
 01 Sep 17, 10:43 AM
 179           
 0
 01 Sep 17, 10:43 AM

শেখ হাসিনার সরকারের সময়ে কেউ ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না ।। স্থানীয় সরকারমন্ত্রী

শেখ হাসিনার সরকারের সময়ে কেউ ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না ।। স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতাধীন সরকারের সময়ে বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না,সবাই স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে ডিক্রীরচর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতাশেম হোসেন বাবর।
খন্দকার মোশাররফ হোসেন বলেন,সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতোমধ্যে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি শুরু করেছে,যাতে দেশে খাদ্য সংকট দেখা না দেয়। তিনি বলেন,শেখ হাসিনার সরকারের মূল নীতি হচ্ছে তৃণমূল জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। সে অনুযায়ী আমরা পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি এবং তা বাস্তবায়ন করছি। ফলে সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন,দেশে বারবার প্রাকৃতিক দুর্যোগ আসবে। এ দুর্যোগকে মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি যে,আমরা এসব দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবেলা করতে পারি। খন্দকার মোশাররফ হোসেন বলেন,আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে,তখনই গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণে কাজ করেছে। পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। তিনি বলেন,বন্যাদুর্গত মানুষকে সহায়তা প্রদান ও পুনর্বাসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে,যাতে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন