News71.com
 Bangladesh
 01 Sep 17, 09:17 AM
 176           
 0
 01 Sep 17, 09:17 AM

আইনের ছাত্রী রূপার খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আইনের ছাত্রী রূপার খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার রূপা হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাধ্যমে খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে আইনমন্ত্রীর সাথে মোবাইলে কথা বলে রুপার পরিবারকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বিকেলে সিরাজগঞ্জের তাড়াশের আসানবাড়ীতে নিহত রুপার পরিবারের বাড়িতে গিয়ে রুপার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পর স্বাস্থ্যমন্ত্রী এ আশ্বাস দেন।

এ সময় রূপার ছোট বোনের চাকরিসহ সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও সামান্য কয়েকটা টাকার জন্য আসামিদের পক্ষে আইনজীবীরা যেন না দাঁড়ায়,সে জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান তিনি। এ সময় স্থানীয় সংসদ সদ্য ম.ম আমজাদ হোসেন মিলন,জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,সাধারণ সম্পাদক সনজিত কুমার সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন