News71.com
 Bangladesh
 01 Sep 17, 06:32 AM
 178           
 0
 01 Sep 17, 06:32 AM

প্রধান বিচারপতি বাংলাদেশের সাংবিধানিক অস্তিত্বের ওপর আঘাত হেনেছে: শিল্পমন্ত্রী

প্রধান বিচারপতি বাংলাদেশের সাংবিধানিক অস্তিত্বের ওপর আঘাত হেনেছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ বর্তমান প্রধান বিচারপতি এসকে সিনহা দেশের সংবিধানিক অস্তিত্বের ওপর আঘাত হেনেছে অভিযোগ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইদানিংকালে সমাজের বিবেক দাবিদার কিছু জ্ঞানী ব্যক্তি ও বুদ্ধিদাতারা প্রধান বিচারপতির পক্ষ নিয়ে নানা কথা বলছেন। আজকে তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে এমনি ভাষা প্রয়োগ করা ঠিক নয় বলে সমালোচনা করছেন। কিন্তু প্রধান বিচারপতি দেশের সাংবিধানিক অস্তিত্বের ওপর যে আঘাত হানলো সেটা নিয়ে সুশীল সমাজ কোন উচ্চবাচ্য করছে না। আজকে যারা প্রধান বিচারপতির পক্ষে কথা বলছেন তারা পক্ষপাত দুষ্ট বলেও অভিযোগ করেন শিল্পমন্ত্রী আমু ।

তিনি আজ শুক্রবার বেলা ১২টায় জেলা মৎস বিভাগের আয়োজনে ঝালকাঠির সুতালড়ি খালে মাছের পোনা অবমুক্ত করা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার দুরদর্শীতার কারণে দীর্ঘ দিন পরে বাংলাদেশ সমুদ্রসীমা জয় করেছে। এর ফলে বাংলাদেশের মৎস্য বৃদ্ধি পেয়েছে। গভীর সমুদ্র থেকে আরো বেশি করে মাছ আহরণ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ মৎস বিভাগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিল্পমন্ত্রী সুতালড়ি খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন