News71.com
 Bangladesh
 01 Sep 17, 06:29 AM
 168           
 0
 01 Sep 17, 06:29 AM

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।।

 

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় এবং চলমান সমস্যা সমাধানে বাংলাদেশ গৃহীত পদক্ষেপ সমূহের প্রশংসা করেছে তুরস্ক। সেই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির জন্য তুরস্কের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনাও জানিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার রাতে টেলিফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার অভিমত ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার একথা জানানো হয়েছে। টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট বর্তমান মায়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান পরিস্থিতি ও মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নিপীড়ন ও মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক পরিমন্ডলে এবিষয়ে তুরস্ক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন। রোহিঙ্গা বিষয়ক সমস্যাটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের আলোচনায় উপস্থাপনে তুরস্কের প্রয়াস অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

তিনি বলেন,সীমিত সম্পদ ও অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি অনুযায়ী মায়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিমদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। রাষ্ট্রপতি বলেন,বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানের ফলে সংশ্লিষ্ট এলাকায় পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও বাংলাদেশ তাদের প্রতি খাদ্য,বাসস্থান,ওষুধ,শিক্ষা ও অন্যান্য সকল সুবিধাদি প্রদান অব্যাহত রেখেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তুরস্কের রাষ্ট্রপতিকে এবং তুরস্কের জনগণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি তুরস্কের প্রেসিডেন্টকে টেলিফোন আলাপ ও বাংলাদেশের প্রতি তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন