News71.com
 Bangladesh
 01 Sep 17, 02:37 AM
 176           
 0
 01 Sep 17, 02:37 AM

পবিত্র ঈদুল আজহায় নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে প্রবেশে ১৩টি পয়েন্টে বিশেষ তল্লাশি।

পবিত্র ঈদুল আজহায় নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে প্রবেশে ১৩টি পয়েন্টে বিশেষ তল্লাশি।

 

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে প্রবেশের ১৩টি পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর গরুর হাট পরিদর্শনে তিনি এ কথা জানান। এসময় ডিএমপি কমিশনার বলেন, ঈদে নগরবাসীর নিরাপত্তায় প্রবেশপথের ১৩টি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আছাদুজ্জামান মিয়া আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো অপতৎপরতা কিংবা ঝামেলা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।

এছাড়া, ঈদগাহ ও বিপণী বিতানসহ সব জায়গাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে এখনও পর্যন্ত অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতাসহ কোনো অপরাধের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, গত দুই বছর আগের মতো আর অজ্ঞান পার্টির তৎপরতা চোখে পড়ে না। ঈদগাহে ঈদের নামাজে আসা নামাজিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে আসতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন