News71.com
 Bangladesh
 01 Sep 17, 12:30 PM
 164           
 0
 01 Sep 17, 12:30 PM

মির্জাপুরে ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯

মির্জাপুরে ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯

নিউজ ডেস্কঃটাঙ্গাইলের মির্জাপুরে সকাল ৬টার দিকে দু'টি ট্রাক এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, সকালে উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী অপর আরেকটি ট্রাক এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে উভয় গাড়ির ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয় যায় বলেও জানান তিনি। এতে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে দ্রুত দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন