News71.com
 Bangladesh
 31 Aug 17, 11:37 AM
 183           
 0
 31 Aug 17, 11:37 AM

গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।। বিএনপি নেতা রিজভী

গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।। বিএনপি নেতা রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,গত এক সপ্তাহে বিরোধী দলের নেতা,রাজনীতিবিদ,ব্যবসায়ী,শিল্পপতিসহ ৬ জনের গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। কল্যাণ পার্টির 'নিখোঁজ'মহাসচিব প্রসঙ্গে রিজভী বলেন,কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তার ভাই মিজানুর রহমান সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন,কিন্তু পুলিশ ডায়েরি গ্রহণ করছে না।

তিনি আরও বলেন,নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে,সেখানেও এ বিষয়টাও ছিল। জেলায় জেলায় চিঠি দেওয়া হয়েছে। জেলার তথ্য নিয়ে দলের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আবারও কমিশনে দেওয়া হবে। কিন্তু কমিশন তার আগেই তাদের ইচ্ছামতো সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে,যা আগামী নির্বাচনের জন্য অশুভ ইঙ্গিত বহন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন