News71.com
 Bangladesh
 31 Aug 17, 11:37 AM
 168           
 0
 31 Aug 17, 11:37 AM

ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের থাকতে হয়।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের থাকতে হয়।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন,ঝুঁকি নেওয়ার সাহস রাজনীতিবিদের থাকতে হয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতার ৪২ তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,যে শিক্ষা পেয়েছি বাবা-মায়ের কাছ থেকে তা হলো-দেশকে ভালোবাসা,দেশের কল্যাণে কাজ করা,দেশের জন্য যেকোন ত্যাগ স্বীকার করা,দেশের জন্য যেকোন ঝুঁকি নেয়ার মত সাহস রাখা-একজন রাজনীতিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা যোগ করেন,বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা এমনি এমনি হয়নি। সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ তিনবার সরকার গঠন করেছে বলেই এটা সম্ভব হয়েছে। যেকোন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন