News71.com
 Bangladesh
 31 Aug 17, 08:23 AM
 181           
 0
 31 Aug 17, 08:23 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসে।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ডিসেম্বর মাসে।।


নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বষের্র সম্মান ভর্তি পরীক্ষা ১,২ এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনের মাধ্যমে এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর থেকে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা ১ ডিসেম্বর শুক্রবার,২ ডিসেম্বর শনিবার বাণিজ্য অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা এবং ৮ ডিসেম্বর শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তীচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ১৬ অক্টোবর সোমবার এবং শেষ হবে ১৪ নভেম্বর মঙ্গলবার।

উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ,প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম,সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আমল ভূইয়া,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদসহ অধিভূক্ত কলেজগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়,ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন