News71.com
 Bangladesh
 31 Aug 17, 07:14 AM
 155           
 0
 31 Aug 17, 07:14 AM

এবারো কম দামে কোরবানি পশুর চামড়া বিক্রির শঙ্কা চামড়া ব্যবসায়ী ও চামড়া মালিকদের। ।।

এবারো কম দামে কোরবানি পশুর চামড়া বিক্রির শঙ্কা চামড়া ব্যবসায়ী ও চামড়া মালিকদের। ।।

 

নিউজ ডেস্কঃ গতবারের মতো এবারো কম দামে কোরবানি পশুর চামড়া কেনা-বেচা হবে বলে শঙ্কা চামড়া ব্যবসায়ী ও চামড়া মালিকদের। আর তাহলে আবারো সর্বনাশ ডেকে আনবে এতিম শিশু-কিশোরসহ দুঃস্থ অসহায় মানুষদের জীবনে। কোরবানির পশুর চামড়া বিক্রয় করা টাকা দিয়ে প্রতিপালিত হয়ে থাকে এতিম,দুঃস্থ ও অসহায় মানুষ। গতবারের মতো এবারো কোরবানীর পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কা ও চিন্তায় চিন্তিত এতিমদের সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষ। ৪ বছর আগে চাপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গরুর চামড়ার দাম যেখানে ছিল ২ থেকে ৩ হাজার টাকা,আর ছাগলের চামড়ার দাম ছিল ৫‘শ থেকে ৮‘শ টাকা। সেখানে গত ২ বছর থেকে অদৃশ্য কারনে গরুর চামড়ার দাম হয়ে যায় ৬০০ থেকে ৭৫০ টাকা,আর ছাগলের চামড়ার দাম হয় ৫০ থেকে ১৫০ টাকা। এতে করে চামড়া বিক্রয় করা টাকা পাবার অধিকারী এতিম,দুঃস্থ ও অসহায় মানুষ পড়েন বিপদে।

এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ২০ টাকা ফিট হিসেবে। চামড়া ব্যবসায়ী মো. সাদিকুল ইসলাম জানান,গতবার কম দামে চামড়া কিনলেও লবনসহ বিভিন্ন খরচ বেশী হয়,প্রাথমিক প্রক্রিয়া শেষে আড়তে চামড়া দিলেও আড়ত মালিকের কাছে প্রয় ৩৪ লক্ষ টাকা পড়ে আছে। গতবার দাম কম হওয়ায় একই বিনিয়োগে চামড়ার সংখ্যা বেশী হলেও তুলনামূলকভাবে খুব বেশী ছিলনা। কারণ হিসেবে তিনি জানান,গতবার কম দামের কারণে অনেকে চামড়া বিক্রি না করে সেই চামড়া মাটিতে পুতে দিয়ে সেই পরিমাণ অর্থ পকেট থেকেই বিতরণ করে দেন,অনেকেই চামড়া কেনা-বেচা করেনি। এবারো গতবারের চেয়ে দাম কম হবার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। চামড়া ব্যবসায়ী মো. সাদিকুল ইসলামের মতো অনেকেই গতবারের মতো এবারো কোরবানীর পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কা ও চিন্তায় চিন্তিত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রায় ১০ টি এতিমখানায় সহস্রাধীক এতিম প্রতিপালিত হয়ে থাকে। কোরবানির পশুর চামড়া এসব সেবাদানকারী ও এতিম খানার প্রধান আয়ের উৎস। একটি স্বার্থান্বেষী মহলের জন্য কোরবানির পশুর চামড়ার দাম অদৃশ্য কারণে গতবার কম হওয়ায় ক্ষুদ্ধ ও হতাশ হন কোরবানিদাতা ও সুবিধাভোগী এতিম, দুঃস্থ ও অসহায় মানুষ। শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন জানান,গতবারের মতো এবারো কোরবানির পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কায় ও চিন্তিত সবাই। সুবিধাভোগী এতিম, দুঃস্থ ও অসহায় মানুষদের কথা মাথায় রেখে সরকার ও ট্যানারি মালিকদের কাছে দাবি জানায় বেশী দাম দিয়ে চামড়া কেনার। তিনি পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণে সহায়তা কামনা করে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুরোধ জানান পৌরবাসীর কাছে।

ছত্রাজিতপুর শাহনেয়ামতুল্লাহ শিশু সদনের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী ও সুপারিনটেনডেন্ট মো. রশিদুল হক জানান,ছত্রাজিতপুর এলাকার সব কোরবানিদাতা পশুর চামড়া শিশু সদনের জন্য দান করে দেন। কোরবানির পরের দিন খোলা নিলামে এসব চামড়া বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ টাকার অর্ধেক চামড়ার মালিককে দিয়ে দেয়ার পর বাকী অর্ধেক টাকা রাখা হয় শিশু সদনের এতিমদের জন্য। গতবারের মতো এবারো একই দাম বা তার চেয়ে কম দাম পাবার শঙ্কায় চামড়ার মালিকরা বিক্রি না করে মাটিতে পুতে ফেলবেন বলে মনে করছেন কোরবানিদাতা ও এলাকাবাসীদের মধ্যে অনেকেই। এলাকাবাসী রফিকুল ইসলাম,মুকুলসহ অনেকেই জানান,গতবারের মতো বা তার চেয়ে এবারও চামড়ার দাম কম হলে চামড়া বিক্রি করবোনা এবং সেই পরিমান অর্থ পকেট থেকেই বিতরণ করে দেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন