News71.com
 Bangladesh
 31 Aug 17, 12:58 PM
 158           
 0
 31 Aug 17, 12:58 PM

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের দুই উপজেলার ৯ গ্রামে আগামীকাল ঈদ।।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের দুই উপজেলার ৯ গ্রামে আগামীকাল ঈদ।।

 

নিউজ ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গার উপজেলার ৯ গ্রামে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গ্রামগুলো হলো বোয়ালমারী উপজেলার সহস্রাইল,গঙ্গানন্দপুর,মাইটকুমড়া,রাখালতলী,দুর্গাপুর, কাটাগড় এবং আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা,মিঠাপুর ও ইছাপাশা। এসব গ্রামের কয়েক শ মানুষ কাল সকালে ঈদের নামাজ আদায় করবেন।

আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহিদুল হক জানান,শত বছরের বেশি সময় ধরে এসব গ্রামের কয়েক শ মানুষ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল শরীফের অনুসারী। এরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে কোরবানি ও ঈদের নামাজ আদায় করেন। তিনি বলেন,সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরাও কাল ঈদের নামাজ আদায় করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন