
নিউজ ডেস্কঃরাজধানীর মহাখালী বাস টার্মিনাল আউট গেটের পাশে লিং রোডে অজ্ঞানপাটির কবলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে ৫টার দিকে তার মৃত্যু।তেজগাঁওয় শিল্পা অঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকেলে মহাখালী বাস টারমিনাল আউট গেটের পাশে লিং রোডের মাথায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়না তদন্তের পর তার মৃত্যু সঠিক কারণ জানা যাবে