
নিউজ ডেস্কঃ বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের আগস্ট মাসের বেতনভাতার সরকারি অংশের টাকার ৮টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি). মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়। এবারই প্রথম মাস শেষ হওয়ার আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন পেলেন।