News71.com
 Bangladesh
 30 Aug 17, 09:46 AM
 153           
 0
 30 Aug 17, 09:46 AM

যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি বড় হতে পারে না ।। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি বড় হতে পারে না ।। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক


নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন,যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো বড় হতে পারে না। রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই গৌরবময় ইতিহাস হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ড. সাদিক বলেন,দ্বিধাবিভক্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এই আগস্ট মাসেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবু আশার কথা এই হত্যাকাণ্ডের বিচার হওয়ায় কলঙ্ক কিছুটা মোচন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,মুক্তিযোদ্ধা মতিউর রহমান,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রুহুল আমীন,জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত,সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে,সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজির শাহ,প্রধান শিক্ষক শামসুল হক রাসেল প্রমুখ।

ড. সাদিক বলেন,আজকের দিনটা গৌরবের। কিছুক্ষণ আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ পাড়ে। একসময় বাংলাদেশকে সবাই অবহেলা করেছে,এই দেশের ভাষাকে অবহেলা করেছে। বাঙালিরা তার জবাব দিয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। আমাদের পূর্বপুরুষের রক্তে বাংলা ভাষা স্বীকৃতি তো পেয়েছেই,পাশাপাশি ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব শোষণ-বঞ্চনার জবাব আমরা দিয়েছি একাত্তরে। জাতির পিতা সেই আন্দোলনে নেতৃত্বে ছিলেন,আজ তার জ্যেষ্ঠ সন্তান দেশের নেতৃত্বে। আমরা এগিয়ে যাবার স্বপ্ন দেখি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি আমার মায়ের ওষুধের টাকায় লেখাপড়া করেছি। আমার মা তার নিজের ওষুধের টাকা জমিয়ে আমাকে দিতেন আমার লেখাপড়ার জন্য। নিজেকে অবহেলা করতেন। আমাদের মায়েদের গল্প এমনই। সবসময় বাবা-মায়ের প্রতি ভালো ব্যবহার করতে হবে। এলাকাবাসীকে তিনি বলেন,আমি গরীবের সন্তান,আমি আপনাদেরকে কখনো ভুলবনা। আমি নিজ অবস্থান থেকে সবসময় আপনাদের জন্য কাজ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন