News71.com
 Bangladesh
 30 Aug 17, 12:50 PM
 167           
 0
 30 Aug 17, 12:50 PM

কন্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ –প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।।

কন্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ –প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।।

নিউজ ডেস্কঃ বরেণ্য কন্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা এ কিংবদন্তী শিল্পীর রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আবদুল জব্বারের ভূমিকা স্মরণ করেন। তারা বলেন,স্বাধীনতা সংগ্রামে এ কালজয়ী শিল্পীর অবদানকে কোনো কিছুর বিনিময়ে শোধ করার নয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পাওয়া শিল্পী আবদুল জব্বার। গত সাড়ে ৩ মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন