News71.com
 Bangladesh
 30 Aug 17, 12:48 PM
 163           
 0
 30 Aug 17, 12:48 PM

বঙ্গবন্ধু সেতু রক্ষা বাঁধের দক্ষিণে ২০০ মিটার এলাকা নদী গর্ভে

বঙ্গবন্ধু সেতু রক্ষা বাঁধের দক্ষিণে ২০০ মিটার এলাকা নদী গর্ভে


নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু সেতু রক্ষা বাঁধের পূর্ব পাড়ের দক্ষিণে দ্বিতীয় গাইড বাঁধের গড়িলা বাড়ি এলাকায় ২০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে ওই এলাকায় সাতটি গ্রামের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।মূল গাইড বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রায় ১৫টি বসত ভিটাও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আজ বুধবার সকাল থেকে এ ভাঙ্গন দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, সেতু কর্তৃপক্ষ পূর্বে দুটি ধসে যাওয়া স্থানে সামান্য কিছু বালুর বস্তা ফেললেও বাধঁটি রক্ষার জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একটি অসাধু মহল বাঁধের কোল ঘেষে বালু উত্তোলনের ফলে নীচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকি ও গাফলতির কারণে আজ বাঁধটির এ অবস্থা হয়েছে। বাঁধটি ভেঙ্গে গেলে পাশ্ববর্তী সাতটি গ্রাম গড়িলা বাড়ি, বেলটিয়া, আলীপুর, বুরুপ বাড়ি, পৌলির চর, দৌগাতি, বেঁড়িপটল নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন