
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার দিন (২ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,উপদেষ্টা পরিষদ, রাজনীতিক,কবি, সাহিত্যিক,লেখক, সাংবাদিক,শিক্ষক,বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী- পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়,প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়াও বেলা ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সাথে শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন।