News71.com
 Bangladesh
 29 Aug 17, 07:03 AM
 171           
 0
 29 Aug 17, 07:03 AM

আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।

আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।

 

নিউজ ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য টানা ২ মাস লন্ডনে অবস্থান শেষে ওই দিন বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। পরদিন ১৫ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে তার পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন।

লন্ডন পৌঁছার পর থেকে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান,১০ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের চোখ ও হাঁটুর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ আছে। ওইদিন চিকিৎসা শেষেই দেশের ফেরার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন