News71.com
 Bangladesh
 29 Aug 17, 06:56 AM
 155           
 0
 29 Aug 17, 06:56 AM

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ হবে ।। মেয়র সাঈদ খোকন

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ হবে ।। মেয়র সাঈদ খোকন

 

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন,কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করে ঢাকার মানুষকে একটি বর্জ্যমুক্ত নগরী উপহার দেওয়া হবে। তিনি বলেন,ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন কোরবানির পশু বর্জ্য অপসারণ করবে। বর্জ্য অপসারণে গতি আনতে দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দুই সিটি কর্পোরেশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন,রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪৯টি। পশু জবাইয়ের জন্য এসব স্থানে ১ হাজার ২১৭জন ইমাম ও কসাই উপস্থিত থাকবেন। এরমধ্যে দক্ষিণে ৬২৫জন ও উত্তরে ৫৯২জন। নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে বর্জ্য অপসারণ সহজ হয়। বাড়ির ভেতরে কোরবানি করলেও নির্ধারিত ব্যাগে ময়লাগুলো বাইরে এনে রাখার জন্য তিনি অনুরোধ জানান। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি কর্পোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন