News71.com
 Bangladesh
 29 Aug 17, 06:54 AM
 172           
 0
 29 Aug 17, 06:54 AM

রাজধানীর মোহাম্মদপুরে পশুর হাট থেকে অজ্ঞানপার্টির ৬ সদস্য আটক।।

রাজধানীর মোহাম্মদপুরে পশুর হাট থেকে অজ্ঞানপার্টির ৬ সদস্য আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকার বছিলা কোরবানির পশুর হাট থেকে অজ্ঞানপার্টির ৬ সদস্যকে আটক করেছে র্যাকব। এ সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ,মলম,মরিচের গুঁড়া ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যা ব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।আটককৃতরা হলেন সজিব আহম্মেদ (২২),জাকির হোসন (২৪), রুবেল মিয়া (২৪),কামাল হোসেন (৩৫), রাসেল মৃধা (২৪) ও তোফাজ্জল হোসেন ওরফে তপন (৩০)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন