
নিউজ ডেস্কঃ বিভিন্ন পণ্যের মতো অনলাইনে এখন কোরবানির গরুও কিনতে পাওয়া যায়। দুই ধরনের প্যাকেজের মাধ্যমে কোরবানির সব সুবিধা দিচ্ছে বেঙ্গল মিট ডটকম (http://bengalmeat.com/qurbani/shop/ )। টানা তৃতীয় বছরের মতো অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে প্রতিষ্ঠানটি। জানতে চাইলে বেঙ্গল মিট ডটকমের হেল্পলাইন সহকারী নাহিদা নাসরিন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের দুটি প্যাকেজ সেবা আছে। একটি হচ্ছে “লাইভ ক্যাটেল” সেবা। এই প্যাকেজের মাধ্যমে একজন গ্রাহক বেঙ্গল মিট ডটকমের ওয়েবসাইটে গরু পছন্দ করে কিনতে পারেন। কেনার পর গরু গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ক্ষেত্রে গরুর দামের সঙ্গে বাড়তি মূল্য যোগ করা হয়। এই সুবিধা মূলত ঢাকা ও সিলেটের গ্রাহকেরা পাচ্ছেন।
অপরটি হচ্ছে ‘প্রসেসিং ক্যাটেল’ সেবা। এই প্যাকেজে গরু কেনা থেকে শুরু করে কোরবানি ও মাংস কাটার সমস্ত কাজ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে গরুর দাম অনুযায়ী প্রসেসিং চার্জ নেওয়া হবে। ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকার গরু কিনলে প্রসেসিং চার্জ দিতে হবে ১৮ হাজার টাকা। ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার গরু কিনলে ২০ হাজার টাকা এবং গরুর দাম ১ লাখ ২০ হাজার টাকার ওপরে হলে প্রসেসিং চার্জ দিতে হবে ২২ হাজার টাকা।