
নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্তে সশস্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এসব সন্ত্রাসীকে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার মিয়ানমার সরকারের প্রবণতার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ঢাকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে রাখাইন সঙ্কট নিয়ে সরকারের অবস্থান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দণি-পূর্ব এশিয়া অণুবিভাগ) মঞ্জুরুল ইসলামের সাথে বৈঠক করেন তিনি।
বাংলাদেশের তরফে বলা হয়েছে,গত সপ্তাহে রাখাইনে পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এর সাথে ‘বাঙালি সন্ত্রাসী’ শব্দের ব্যবহার অগ্রহণযোগ্য।
মিয়ানমার যদি মনে করে সীমান্তে সন্ত্রাসী বা উগ্রবাদী আছে,তাদের আটকে ঢাকা সর্বাত্মক সহযোগিতা করবে। কেননা বাংলাদেশের মাটি কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহার করার সুযোগ দেয়া হয় না। এ নীতি সরকার দৃঢ়ভাবে অনুসরণ করে। বৈঠকে মিয়ানমারের উগ্রবাদী,আরাকান আর্মি ও অন্য যেকোনো শক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে মিয়ানমারের যে উদ্বেগ রয়েছে,তা দূর করতে সহযোগিতা করতে চায় বাংলাদেশ। রাখাইন পরিস্থিতির প্রেক্ষাপটে গত শনিবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাহবুব উজ জামান এ সময় অং মিনকে জানান,গত বছরের ৯ অক্টোবর মিয়ানমার পুলিশের ওপর সন্ত্রাসী হামলার পর সেখানে সেনা অভিযান হয়েছিল,যার পরিপ্রেক্ষিতে প্রায় ৮৫ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। চলমান পরিস্থিতিতে রাখাইনের নারী,শিশু,বয়োজ্যেষ্ঠসহ হাজার হাজার নিরস্ত্র নাগরিক বাংলাদেশে প্রবেশের চেষ্টায় সীমান্তে জড়ো হয়েছেন। এটি অত্যন্ত উদ্বেগের।
সচিব বলেন,এমনিতেই বাংলাদেশ বছরের পর বছর ধরে কয়েক লাখ মিয়ানমার নাগরিককের ভার বয়ে চলেছে,যারা বিভিন্ন ঘটনায় প্রাণ বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মনে করে সাধারণ নাগরিকদের রায় মিয়ানমারের দায়িত্ব নেয়া জরুরি। নিরস্ত্র নাগরিক,বিশেষত চরম ঝুঁকিতে থাকা নারী,শিশু ও বয়োজ্যেষ্ঠদের উপযুক্ত নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করতে মিয়ানমার কর্তৃপরে প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।