News71.com
 Bangladesh
 28 Aug 17, 10:24 AM
 179           
 0
 28 Aug 17, 10:24 AM

রাজধানীর গোলাপবাগে সুয়েরেজ লাইনে বিস্ফোরণ হয়ে নিহত ২।।

রাজধানীর গোলাপবাগে সুয়েরেজ লাইনে বিস্ফোরণ হয়ে নিহত ২।।

নিউজ ডেস্কঃ রাজধানীর গোলাপবাগে সুয়েরেজ লাইন বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়,সুয়েরেজ লাইনে জমে থাকা গ্যাস হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকান ও বাসায় আগুন লেগে যায়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। ডিএমপির ডেমরা-যাত্রাবাড়ি এলাকার সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন,গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনি ছুটে গিয়ে তার আঘাতে একজন মারা যান। বিস্ফোরণে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে মারা যান অন্যজন। নিহতদের পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন