News71.com
 Bangladesh
 28 Aug 17, 05:40 AM
 154           
 0
 28 Aug 17, 05:40 AM

ত্রাণ বিতরণে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।। ত্রাণমন্ত্রী  

ত্রাণ বিতরণে দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।। ত্রাণমন্ত্রী   

নিউজ ডেস্কঃ ত্রাণ সামগ্রী বিতরণে কোনো দুর্নীতি হলে সে যেই হোক তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। একই সঙ্গে ঈদের আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল এবং ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন তিনি। আজ সোমবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

গরিব মানুষকে চড়া সুদে ঋণ দেয়ার অভিযোগ তুলে এনজিওগুলোকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ঋণের সুদ ক্ষমা করে দেওয়ারও আহ্বান জানান তিনি। ত্রাণের কোনো অভাব নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে মায়া বলেন, বাংলাদেশের একজন মানুষও না থেকে থাকবে না। বিনা চিকিৎসায় থাকবে না। পানি কমার সাথে সাথে পুর্ণবাসন কাজ শুরু হবে। রাস্তা-ঘাট,স্কুল-কলেজ যেগুলো নষ্ট হয়েছে সব ঠিক করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর ০১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল,শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার,পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের জাজিরা ও নড়িয়া উপজেলার বন্যা ও নদীভাঙন কবলিত ৯শ'পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন