
নিউজ ডেস্কঃ যশোরের সিরিয়াল কিলার'মোখলেছুর রহমান নান্নুর লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। সূত্রে জানা যায়,তিনি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় খুন হয়েছেন। বনগাঁর চড়ুইগাছি এলাকার জিয়ালা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী লাভলি ইয়াসমিন নিহতের লাশ শনাক্ত করেছেন।
নিহত মোখলেছুর রহমান নান্নু যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম সাফুর ছেলে। তার বিরুদ্ধে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুসহ অন্তত ২০টি হত্যা মামলা রয়েছে। প্রায় দেড় বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন। সন্ত্রাসীরা তাকে হত্যা করে খালে কচুরিপানার মধ্যে লাশ রেখে যায়।