News71.com
 Bangladesh
 28 Aug 17, 12:17 PM
 299           
 0
 28 Aug 17, 12:17 PM

হাতজোড় করে তথ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের চলচ্চিত্র সংকটের সমাধান চাইলেন কাজী হায়াত

হাতজোড় করে তথ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের চলচ্চিত্র সংকটের সমাধান চাইলেন কাজী হায়াত

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রীর নিকট হাতজোড় করে চলচ্চিত্র চলমান সংকটের সমাধান চাইলেন অভিনেতা কাজী হায়াত। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি ছবির মহরত অনুষ্ঠানে এ অনুরোধ জনপ্রিয় অভিনেতা ও পরিচালক কাজী হায়াত। এসময় প্রধান অতিথির আসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বসেছিলেন। কাজী হায়াত বলেন, আজ গণমাধ্যমগুলোতে খবর এসেছে রাজ্জাক সাহেবের ছেলে এফডিসিতে ফিরবেন না। কেন তার মধ্যে এই অভিমান? কেন এই সংকট তৈরি হবে! শক্তিমান এই অভিনেতা বলেন, আমার পা থেকে মাথা পর্যন্ত অভিনয় জড়িয়ে আছে। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, অজস্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। অভিনয় থেকে পেয়েছি অনেক।

তিনি বলেন, আমি পেশাদার অঅভিনেতা নই, কিন্তু আজ এই একাত্তর বছর বয়সে আমি নিজেকে শুধুই একজন অভিনেতা মনে করি। এই ছবিতেও আমি অভিনয় করতে যাচ্ছি। পেশাদার অভিনেতাই এখন আমার পরিচয়। আজ এই সময় এসে চলচ্চিত্রের বিভাজন আমাকে কষ্ট দেয়, কষ্টে বুক ভেঙে যায়। চলচ্চিত্রের দুরবস্থা দূর করতে হবে। বিভাজপ্ন দূর করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন