News71.com
 Bangladesh
 28 Aug 17, 12:12 PM
 223           
 0
 28 Aug 17, 12:12 PM

সংসদের সবাই অপরিপক্ব নন।। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

সংসদের সবাই অপরিপক্ব নন।। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্কঃ সংসদে দু-একজন অপরিপক্ব সদস্য থাকতে পারেন,তাই বলে ৩৫০ জন সদস্যই অপরিপক্ব নন। এভাবে ঢালাওভাবে মন্তব্য করা উচিত নয়। আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মন্ত্রী বলেন,ষোড়শ সংশোধনীর রায়ে যেসব বিষয়ের অবতারণা করা হয়েছে,একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এসব গ্রহণ করতে পারি না। এখন রায়ে যদি সুইপিং রিমার্ক (অবিবেচনাপ্রসূত মন্তব্য) করে বলেন সংসদ সদস্যরা অপরিপক্ব,তাহলে আমিও তো বলতে পারি,বাংলাদেশের সব বিচারপতি অপরিপক্ব। এটা বলা কি উচিত হবে?...সংসদে দু-একজন অপরিপক্ব সদস্য থাকতে পারেন,ঢালাওভাবে ৩৫০ জন সংসদ সদস্যকে অপরিপক্ব বলা উচিত নয়।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মোশাররফ হোসেন বলেন,একজন মানুষ কি তিনবার শিশু হয়ে জন্ম নিতে পারে? যাক তবু এবার তাঁর (খালেদা জিয়া) মাথায় সুবুদ্ধি হয়েছে,১৫ আগস্ট জন্মদিন পালন করেননি। এবার কেক কাটা হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,অশুভ শক্তিকে কীভাবে প্রতিহত করতে হয় এবং এই শক্তির বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয়,তা আওয়ামী লীগ ভালো করে জানে। তিনি বলেন,আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে রাষ্ট্রক্ষমতা থেকে সরানো যাবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে হানিফ বলেন,মির্জা ফখরুল ইসলাম সাহেব যদি মনে করেন এই ঝড়ে সরকার পতন করা যাবে,তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ষড়যন্ত্র করে এই সরকারের কিছু করা যাবে না। ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসুন,জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুন। আলোচনা সভায় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন