News71.com
 Bangladesh
 27 Aug 17, 09:08 AM
 168           
 0
 27 Aug 17, 09:08 AM

অভিনেত্রী আনোয়ারাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ লাখ টাকা অনুদান।।  

অভিনেত্রী আনোয়ারাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩০ লাখ টাকা অনুদান।।   

নিউজ ডেস্কঃ চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে গণভবনে অভিনেত্রী আনোয়ারার কাছে এই চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী । এই সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি। উল্লেখ্য,কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। সংবাদটিতে বলা হয় ,তিনি সাহায্য চান না,স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এই সংক্রান্ত সংবাদটি দেখার পর শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য। এরপর আজ রবিবার বিশিষ্ট এই শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন