News71.com
 Bangladesh
 27 Aug 17, 06:16 AM
 237           
 0
 27 Aug 17, 06:16 AM

নতুন বেতন কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।।

নতুন বেতন কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।।

নিউজ ডেস্কঃ অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী,বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা বেসিক’ বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা৷ ২০১৫ সালে এই কাঠামো অনুমোদন করে সরকার৷ কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন। রাষ্ট্রপতিঃ বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতির মূল বেতন মাসে এক লাখ ২০ হাজার টাকা৷

প্রধানমন্ত্রীঃ প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার৷ মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা৷

স্পিকারঃ পার্লামেন্ট স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা৷

প্রধান বিচারপতিঃ প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা৷

হাইকোর্টের বিচারকঃ উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা৷

মন্ত্রীঃ বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার৷ এছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান৷ প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা৷

সংসদ সদস্যঃ বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা৷

তিন বাহিনীর প্রধানঃ সেনা, নৌ-বাহিনী এবং বিমান বাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা৷ সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং তিনবাহিনী প্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ৮২ হাজার টাকা৷

ন্যূনতম মজুরিঃ বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, ন্যূনতম মজুরি বোর্ড অনুসারে, বাংলাদেশে কোনো ন্যূনতম মজুরি আইন নেই, তবে শ্রম আইন বিষয়ক একটি নির্দিষ্ট আইন আছে যা বাংলাদেশ শ্রম আইন ২০১৩ (সংশোধিত) নামে পরিচিত৷

ন্যূনতম বেতন পোশাক শিল্পেঃ বাংলাদেশে ন্যূনতম বেতন পায় পোশাক শিল্পের শ্রমিকরা৷ কয়েক দফা বেড়ে ৫ হাজার ৩০০ (৬৬ দশমিক ৮৮ ডলার) টাকায় পৌঁছেছে শ্রমিকদের মাসিক মজুরি৷

এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সর্বনিম্নঃ ২০১৩ সালে গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য্য করা হয়েছে ৫৩০০ টাকা৷ এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা৷ যা এশিয়ার যে কোনো দেশের চেয়ে অনেক কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন