News71.com
 Bangladesh
 27 Aug 17, 10:36 AM
 172           
 0
 27 Aug 17, 10:36 AM

বিচারালয়কে স্বাধীন রেখেই দেশকে অগ্রসর করতে হবে।। বিএনপি নেতা ড. মোশাররফ  

বিচারালয়কে স্বাধীন রেখেই দেশকে অগ্রসর করতে হবে।। বিএনপি নেতা ড. মোশাররফ   

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,বিচারালয়কে স্বাধীন রেখে দেশকে অগ্রসর করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের শেষ আশা-ভরসার স্থল বিচার বিভাগ সেটিও সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে 'বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় খন্দকার মোশাররফ বলেন,রাস্তায় মানববন্ধন করা হচ্ছে। তাদের দাবি,প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। মূলত মানুষের শেষ ভরসা বিচার বিভাগ। সেই বিচার বিভাগকে ধ্বংস করে দেয়ার জন্য ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। তিনি বলেন,সরকারের চাপে কিংবা একটি দলের চাপে পড়ে যদি প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয় তাহলে রাষ্ট্রের যে তৃতীয় অত্যন্ত বিশ্বাসযোগ্য স্তম্ভ এই বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। বিচার বিভাগ ধবংস হয়ে যাওয়ার অর্থ হচ্ছে দেশ ধ্বংস হয়ে যাওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন