
নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনে আগামীকাল রবিবার সৌদি আরব যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামীকাল রবিবার ভোর ৬টায় সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার হজ পালনের সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গছে। সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি এয়ার লাইনের বিমানে হুসেইন মুহম্মদ এরশাদ এবার হজে যাচ্ছেন।