News71.com
 Bangladesh
 26 Aug 17, 03:20 AM
 182           
 0
 26 Aug 17, 03:20 AM

আইনি জটিলতায় বাংলাবান্ধা স্থলবন্দরে কোটি টাকার রাজস্ব ঘাটতি

আইনি জটিলতায় বাংলাবান্ধা স্থলবন্দরে কোটি টাকার রাজস্ব ঘাটতি

নিউজ ডেস্কঃদেশের সর্ব উত্তরের সম্ভাবনাময় স্থল বন্দর বাংলাবান্ধায় উদ্ভিদ সংগনিরোধ আইনকে ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। এ কারণে তারা হতাশ হয়ে এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই আইনের জটিলতায় পড়ে অনেক আমদানিকারক লোকশানের মুখেও পড়েছেন। তাদের অভিযোগ একই আইন মেনে অন্যান্য বন্দর দিয়ে উদ্ভিত জাত দ্রব্য আমদানি করা গেলেও এই বন্দরের সংগনিরোধ কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছেনা। ফলে একদিকে যেমন আমদানিকারকরা লোকশান গুনছেন, অন্যদিকে কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

আমদানিকারকরা জানান, বাংলাদেশ আমদানি রপ্তানী নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে আমদানিকৃত চাল, গম অন্যান্য খাদ্যশষ্য এবং খাদ্য দ্রব্যের মান ও গুণাগুণ মানুষের খাবার উপযোগী এবং সর্বপ্রকার ক্ষতিকারক জীবাণুমুক্ত মর্মে রপ্তানিকারক দেশের সরকারি বা অনুমোদিত সংস্থা কর্তৃক ফাইটো স্যানিটারি সার্টিফিকেট (পিসি) শুল্ক কর্তৃপক্ষ ও সংগনিরোধ কর্মকর্তার কাছে প্রদান করতে হবে। কিন্তু বাংলাবান্ধা স্থল বন্দরের সংগনিরোধ কর্মকর্তারা এই নীতিমালা মানছেন না। তারা কেবলমাত্র রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক প্রদত্ত ফাইটো স্যানিটারি সার্টিফিকেট (পিসি) হলে মালামাল আমদানির অনুমতি দেবেন বলে ব্যসায়ীদের জানিয়েছেন। এ ক্ষেত্রে রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক অনুমোদিত কোন সংস্থার প্রত্যয়নপত্র তারা গ্রহণ করেন না। অথচ একই নীতিমালায় অন্যান্য বন্দর দিয়ে পুরোদমে আমদানি কার্যক্রম চলছে। ব্যবসায়ীরা আরও জানান, অনেক ক্ষেত্রে সময়ের দীর্ঘসূত্রিতা ও নানা কারণে রপ্তানীকারকরা সরকার কর্তৃক প্রদত্ত ফাইটো স্যানেটারি সার্টিফিকেট দিতে পারেন না। তখন সরকার কর্তৃক অনুমোদিত সংস্থা থেকেই তাদের ফাইটো স্যানেটারি সার্টিফিকেট সংগ্রহ করতে হয়।

তারা আরও জানান বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বশেষ আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ নীতিমালা মেনেই তারা ভারত, নেপাল এবং ভূটান থেকে উদ্ভিত জাত দ্রব্য আমদানী করতে চান। এদের মধ্যে অনেকেই দেশের অন্যান্য বন্দর দিয়ে একই আইনে আমদানিও করছেন। এদিকে অনেক আমদানিকারক প্রতিষ্ঠান যোগাযোগ ও পরিবহনে সময় কম লাগবে বলে অন্যান্য বন্দরের তুলনায় এই বন্দর দিয়ে উদ্ভিদ জাত দ্রব্যাদি আমদানি করতে আগ্রহী। অনেকে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য অন্যান্য বন্দরের পাশাপাশি এই বন্দর দিয়ে আমদানি করতে চান। কিন্তু এই বন্দরের সংগনিরোধ কর্মকর্তারা আইনের ফাঁক ফোঁকর দেখিয়ে তাদেরকে নিরুৎসাহিত করছেন বলে অভিযোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন