
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওয়ারী থানাধীন কে এম দাস লেনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১টি চাপাতি,১ টি প্লাস ও ১ টি লোহার পাইপসহ ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-রফিক, ইব্রাহিম খলিল,সোহেল ও রবি শেখ। অন্যান্য আসামিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে।