
নিউজ ডেস্কঃ ঢাকায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা জব্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিফতরের এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার এক পূর্বভাসে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়,সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণ বলা হয়,মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান,হরিয়ানা,উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।