News71.com
 Bangladesh
 25 Aug 17, 01:25 AM
 147           
 0
 25 Aug 17, 01:25 AM

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু।।    

ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু।।      

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন রেলস্টেশনে ঈদ পরবর্তী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে ৩ সেপ্টেম্বরের টিকিট। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট পাওয়া যাবে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট। ঈদ ফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়।

অন্যদিকে আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না। এ ছাড়া ঈদের আগে ও পরে যাত্রীদের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেন ঈদের পূর্বে চার দিন ও ঈদের পরে সাত দিন চলবে। এদিকে পবিত্র ঈদুল আজহার ৫ দিন পূর্বে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন