News71.com
 Bangladesh
 24 Aug 17, 09:00 AM
 164           
 0
 24 Aug 17, 09:00 AM

ঘরমুখি মানুষের ঈদযাত্রা বিঘ্নহীন করতে যে কোন মুল্যে সড়ক-মহাসড়ক সচল রাখা হবে ॥ সড়ক পরিবহনমন্ত্রী

ঘরমুখি মানুষের ঈদযাত্রা বিঘ্নহীন করতে যে কোন মুল্যে সড়ক-মহাসড়ক সচল রাখা হবে ॥ সড়ক পরিবহনমন্ত্রী

নিউজ ডেস্কঃসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের আশ্বস্ত করতে চাই, সড়ক পথে ভয়ের কোন কারণে নেই। সড়ক পথে যে ভয় ও আতঙ্ক কেউ কেউ সৃষ্টি করছেন। আমি স্বীকার করে যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সমস্যা হয়েছে। কিন্তু যে ভাবে ভয় দেখানো হয়েছে, আমার মনে হয় সড়ক পথে যে ভয়ের তেমন কোন কারণ নেই। আমি এখনও মনে করি এবার ঈদযাত্রা সড়ক পথে মোটামুটি স্বস্তিদায়ক হবে। তিনি বলেন, বৃষ্টি বাদল ঝড় যাই হোক যে কোন মুল্যে সড়ক- মহাসড়ক সচল রাখা হবে। এই মহুতে আমাদের কাছে বিটুমিনের সড়ক নয়। রাস্তা সচল রাখাই বড় দায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মেঘনা টোল প্লাজার সামনে যানজট সম্পর্কে মন্ত্রী বলেন, মেঘনা গোমতি সেতুতে টোল আদায়ের সিস্টেমের ক্রটি রয়েছে। সেটা সারিয়ে তোলার চেষ্টা চলছে। আজ থেকে এখানে চার লেনে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন হালকা যানবাহন চলবে। বাকি চার লেনে পন্যবাহি ট্রাল লড়ি কার্ভাভ্যান চলবে। মন্ত্রী বলেন, রমজানের ঈদে কোন সমস্যা হয় নাই। এখানে ঝামেলা আছে। মধ্য রাতের কারসাজি, অনেক সময় রাস্তার উপর গাড়ি থামিয়ে টাকা পয়সা আদায়ের জন্য একটা ঝামেলা পাকানো হয়। এগুলো বন্ধ করতে হবে। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও সিএনএস কোম্পানীর কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে নির্দেশনা মেন চলে। নইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের সকল মহাসড়ক ভাল আছে। তবে জেলা সড়কের অনেক জায়গায় সমস্যা আছে। তিনি বলেন, বন্যা ও ভারী বর্ষণের কারণে দেশের কমপক্ষে ত্রিশটি স্থানে রাস্তায় ৫শ’ থেকে ১ হাজার মিটার আবার কোয়াও কোথাও এক কিলোমিটার পর্যন্ত রাস্তা ভাঙ্গাচোর আছে। এই মূহূর্তে দেশের বন্যার কারণে ৫০টির বেশী সড়ক পানির নীচে তলিয়ে আছে। এই অবস্থায় আমাদের ঈদ যাত্রার প্রস্তুতি নিতে কিছুটা বিঘ্ন হচ্ছে। তবে এগুলো দ্রুত মেরামত করে রাস্তা সচল করে তোলার চেষ্টা চলছে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি সফিকুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন ও সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন