News71.com
 Bangladesh
 24 Aug 17, 08:45 AM
 149           
 0
 24 Aug 17, 08:45 AM

আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করবেন না : প্রধান বিচারপতি

আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করবেন না : প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।তিনি বলেন, আমি কোর্টে যা বলি তার কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ো’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

প্রধান বিচারপতি বলেন, আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে, না বুঝে এটা উদ্ধৃত করা অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন