News71.com
 Bangladesh
 24 Aug 17, 07:27 AM
 209           
 0
 24 Aug 17, 07:27 AM

ইলিশের জিআই সনদ পেল মৎস্য অধিদফতর ।

ইলিশের জিআই সনদ পেল মৎস্য অধিদফতর ।

নিউজ ডেস্ক : বাংলাদেশের রূপালী ইলিশ পেল আন্তর্জাতিক পন্যের স্বীকৃতি । আজ আনুষ্ঠানিকভাবে এই মৎস্য অধিদপ্তরের কাছে ইলিশের জিআই সনদ হস্তান্তর করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু । আর এম মাধ্যমেই বাংলাদেশের ভৌগলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল জাতীয় মাছ ইলিশ। মৎস্য অধিদফতরের কাছে ইলিশকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ অানুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)।

আজ বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের হাতে এ সনদ তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে ইলিশের নিবন্ধন করা হয়েছে।শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেণ চন্দ্র দাসের সভাপতিত্বে মৎস্য ও প্রাণীসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান ও ডিপিডিটির নিবন্ধক মো. সানোয়র হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিশ্বখ্যাত ইলিশের উৎপত্তি বাংলাদেশেই। এ কারণে এর স্বত্ব বা মালিকানা সুরক্ষায় ডিপিডিটির কাছে রুপালি ইলিশের জিআই নিবন্ধন পেতে গত বছরের ১৩ নভেম্বর আবেদন করে মৎস্য অধিদফতর। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি বছরের ১ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে ডিপিডিটি। আইন অনুসারে গেজেট প্রকাশের দুই মাসের মধ্যে দেশে বা অন্য দেশ থেকে এ বিষয়ে আপত্তি জানাতে হয়। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি। সে অনুসারে গত ১ আগস্ট থেকে এ পণ্য এখন বাংলাদেশের স্বত্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন