
নিউজ ডেস্কঃ প্রাণি সম্পদ অধিদপ্তরের খামখেয়ালীপনায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা ৫০ কোটি টাকার মৎস্য,হাস মুরগী ও পশু খাদ্যের চালান আটকা পড়ে আছে দীর্ঘদিন ধরে।ইতিমধ্যে অধিকাংশ চালানের মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাস্টমস সুত্র জানান,ভারত থেকে আমদানি করা পল্ট্রি ফীড ও এনিম্যাল ফীড সাপলিমেন্ট এর পণ্য আমদানির ক্ষেত্রে অধিদপ্তরের এনও সি আবশ্যক বলে শুধুমাত্র বেনাপোল কাস্টমস হাউসকে পত্র জারি করায় বেনাপোল বন্দরে ৩০/৪০ টি পল্ট্রি,ফিস ও পশু খাদ্য আমদানি ও খালাশ বন্ধ রয়েছে।
আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ অনুচেছদ- ১৭ এর শর্ত প্রতিপালন করা হলেও শুধুমাত্র একটি পত্রের কারণে বন্দর থেকে খালাশ বন্ধ রয়েছে। মৎস্য,হাস মুরগী ও পশু খাদ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক তেজস্ক্রীয়তা পরীক্ষণ প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। জিএমও টেস্ট সনদ দাখিল সাপেক্ষে পণ্য চালান বন্দরে পৌঁছার পর সরকার অনুমোদিত পরীক্ষাগারে ক্লোরোফিনিক্যাল,নাইট্রোফুরান ও এন্টিবায়োটিক পরীক্ষা করে তার সঠিকতা পাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান জানান,আইপিও সব ধরনের শর্ত পুরণ করা হলেও শুধুমাত্র প্রাণি সম্পদের একটি চিঠির কারণে বন্দরে আটকে আছে ৫০ কোটি টাকার মৎস্য,হাস মুরগী ও পশু খাদ্য।