News71.com
 Bangladesh
 24 Aug 17, 06:47 AM
 168           
 0
 24 Aug 17, 06:47 AM

কামরাঙ্গীর চরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার  

কামরাঙ্গীর চরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার   

নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় নিজ বাড়িতে এক দম্পতির ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন কামরাঙ্গীর চর থানার ওসি (তদন্ত) বাবু কুমার সাহা।তিনি জানান, রনি মার্কেটের পাশে ওই বাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়া।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন