News71.com
 Bangladesh
 24 Aug 17, 04:46 AM
 190           
 0
 24 Aug 17, 04:46 AM

বিশ্বব্যাংকের অনমনীয় শর্তে বিদ্যুত খাতের উন্নয়নে ৫ কোটি ৯০ লাখ ডলার ঋণ গ্রহন  

বিশ্বব্যাংকের অনমনীয় শর্তে বিদ্যুত খাতের উন্নয়নে ৫ কোটি ৯০ লাখ ডলার ঋণ গ্রহন   

নিউজ ডেস্কঃ বিদ্যুত খাতের বিদ্যমান সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন,আধুনিকায়ন ও দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংক থেকে অনমনীয় শর্তে ঋণ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক মোট ৫ কোটি ৯০ লাখ ডলার ঋণ দেবে। এই ঋণের জন্য বাংলাদেশকে ২.৮৫ শতাংশ হারে সুদ দিতে হবে। স্কেল আপ ফ্যাসিলিটি বা এসইউপির আওতায় এটি প্রথম ঋণ প্রকল্প বাংলাদেশের বলে ইআরডি জানায়। আজ বৃহস্পতিবার শেরেবাংলানগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মলেন কক্ষে বিশ্বব্যাংকের সাথে ইআরডির ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্ট কিমিয়াও ফান এবং ইআরডির পক্ষে সচিব কাজী শফিকুল আযম।

ইআরডি বলছে,বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলাইয়েবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক এই ঋণ দিচ্ছে। মোট প্রকল্প ব্যয় ৫৭ লাখ ৯৯ হাজার ৫২০ কোটি টাকা। যার মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ৪৩ লাখ ৪ হাজার ২৪০ কোটি টাকা। সরকারকে ৯ লাখ ২৪ হাজার ৯৮৪ কোটি টাকা অর্থায়ন করতে হবে। ৯ বছর গ্রেসপিরিয়ডসহ মোট ৩০ বছরে ঋণের টাকা শোধ করতে হবে। তবে ঋণের টাকা না ওঠালে ওই স্থিতির ওপর দশমিক ২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে।

প্রকল্পটি পিজিসিবি বাস্তবায়ন করবে। আর এটি খুলনা,বরিশাল,কুমিল্লা,কুষ্টিয়া ও ফেনীর বিভিন্ন স্থানে ডাবল সার্কিট সঞ্চালন লাইন স্থাপন করা হবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন,এই ঋণ কর্মসূচির উদ্দেশ্য হলো যেসব প্রকল্প উন্নয়নে বেশি প্রভাব ফেলে সেসব প্রকল্পে অনমনীয় শর্তে অর্থায়নের ব্যবস্থা করা। ঋণ পরিশোধে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন