
নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়,মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান,উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ, বিহার,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।